রবিবার, ২১ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ে আওয়ামীলীগের প্রতিবাদ সভা



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাওয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগ প্রধান কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ ও আলোচনা সভায় থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল-কায়সার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের আওয়ামীলীগের উপকমিটির সহসম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল, উপকমিটির সহসম্পাদক সুপ্রিম কোর্টের এ্যাড: সেলিনা আক্তার, চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: ফজলে রাব্বি, সোনারগাঁও উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম নান্নু, যুগ্ন আহবায়ক আলী হায়দার, যুবলীগ নেতা জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজ¤œলীগের সভাপতি আরমান আহম্মেদ মেরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রবিন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের  সভাপতি কালাম প্রধান, সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, যুবলীগ নেতা টিটু প্রমুখ।
Disqus Comments