বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সোমবার (২২ আগস্ট) বিকেলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান।
এ সময় আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে উপস্থিত ছিলেন- মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, থানা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সী, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পীর মোহাম্মদ পীরু, যুগ্ম সম্পাদক ফজল হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকার, যুগ্ম সম্পাদক মাওলানা আবুল বাশার, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সফিউল আলম বাচ্চু, বিএনপি নেতা আমানুল্লাহ, হাফিজ, আসাদ মাষ্টার, মোশারফ হোসেন, আমির হোসেন, মোহন, আক্তার হোসেন, আবুল কাশেম, পৌরসভা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
