বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে
নোয়াগাঁওয়ে এমপি খোকার দোয়া মাহফিল ও খাবার বিতরণ
কাজী নেওয়াজ শরীফ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পক্ষকাল ব্যাপী কর্মসূচীর চতুর্থ দিবস গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া মোড়, চরকামালদী, বিষনাদী বাজার ও পরমেশ্বরদী এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন।
এ সময় নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আকবর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বারবৃন্দ, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদুল্লাহ সরকার, উপজেলা জাপা নেতা অখিল উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন মেম্বার, উপজেলা যুব সংহতি নেতা কাজী লিটু, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহীন মোল্লা, পরমেশ্বরদী বাসস্ট্যান্ডে ওয়ালটন পন্যের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেনসহ আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।