শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

সোনারগাঁও ডিগ্রী কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৪ দশমিক ৮৮

নারায়ণগঞ্জের সোনারগাঁও ডিগ্রী কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মোট ৭শ ৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১৫ জন এ প্লাস সহ ৭২৩ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার মান বাড়াতে কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুজ্জামান অপু কলেজের শিক্ষক দিয়ে একটি কমিটি গঠন করে ২ মাস অন্তর অন্তর সিটি পরীক্ষা নেওয়ার ফলে এ বছর নারায়ণগঞ্জের অন্যান্য কলেজের তুলনায় সোনারগাঁও ডিগ্রী কলেজে অনেক ভালো ফলাফল করেছে।
এ ব্যাপারে সোনারগাঁও ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুজ্জামান অপুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার মান বাড়াতে শিক্ষক-শিক্ষিকা দিয়ে কলেজে একটি কমিটি গঠন করে ছাত্র-ছাত্রীদের ২ মাস অন্তর অন্তর সিটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি। বর্তমান সরকার শিক্ষার মান নিয়ে আমাদের ও ছাত্র-ছাত্রীদের অনেক উৎসাহ দিয়েছে। আমরা বর্তমান সরকারের এ উৎসাহকে সারা দিয়ে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছি যার ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি। আমি চেষ্টা করব আমার কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামীতে আমাদের কলেজে পাশের হার যেন শতভাগ হয়।

Disqus Comments