শুক্রবার, ১৭ জুন, ২০১৬

পবিত্র হজ্ব পালন শেষে দুর্ঘটনায় মুন্সীগঞ্জের যুবকের মৃত্যু

পবিত্র ওমরা পালন শেষে গত বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় সৌদীআরবে নিহত হয়েছে মুন্সীগঞ্জের সিরাজদীখানের ফেরদৌস বেপারী। এ সময় আহত হয়েছে ফেরদৌসের তিন বন্ধু কাউসার আহমেদ, বেলায়েত হোসেন ও তৌহিদ।
নিহত ফেরদৌস সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের শফি বেপারী ছেলে বলে জানা গেছে।ফেরদৌস এর স্বজনরা জানান, গত বুধবার(১৫ইজুন) মক্কায় ওমরা পালন করে ফজরের নামাজ শেষে ফেরদৌস ও তার তিন বন্ধু কাউসার আহম্মেদ, বেলায়েত ও তৌহীদ একটি প্রাইভেটকারে জিদান শহরে যাওয়ার পথে জেদ্দার কাছাকাছি পৌছলে পিছন থেকে একটি দ্রুতগামী লড়ি চাপা দিলে প্রাইভেটকারটি রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌস নিহত হয়। অপর তিন বন্ধু আহত হয়। এরমধ্যে কাউসার আহম্মেদের অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে আহত কাউসার কিং ফাহাত হাসপাতালে আইসিওতে ভর্তি রয়েছে বলে তার ভাই কাশেম জানিয়েছে। আহত তিন জনের বাড়ীও সিরাজদীখানের কুচিয়ামোড়া। এদিকে ফেরদৌসের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Disqus Comments