মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

কোরবানি ঈদের আগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চার লেন মহাসড়কের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী রোজার ঈদের আগে ঢাকা-ময়মনসিংহ চার লেনের মহাসড়ক এবং কোরবানি ঈদের আগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চার লেন মহাসড়কের উদ্ধোধন করবেন। তিনি জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের সব কাজ প্রায় শেষ। এ দুইটি মহাসড়কে অন্যান্য বছরের তুলনায় সব সড়কের অবস্থান ভালো। সড়কের কারনে ঈদের সময় কোন যানজট হওয়ার সম্ভাবনা নাই। যে সব স্থানে ছোট ছোট সমস্যা আছে সে গুলো সারিয়ে তোলার জন্য ব্যব্স্থা নেয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জের সোনারগাঁয়ের কাচপুরে হাইওয়ে পুলিশের নির্মিত ওয়াচ টাওয়ারের উদ্ধোধন করার সময় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদের সময় সড়কের জন্য যানজটের কোন আশংকা নেই। মন্ত্রী আরো বলেন, মহাসড়ক গুলোতে যাতে কোন প্রকার চাঁদাবাজি এবং যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে পরিবহন গুলোতে অতিরিক্ত ভাড়া যাতে আদায় করা না হয় সেজন্য পুলিশ কে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এসময় হাইওয়ে পুলিশের এস পি শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ কবীরসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে আইন অমান্য করে মহাসড়কে ব্যাটারি চালিত অটো রিকশা চালানোর সময় মন্ত্রীর উপস্থিতিতে পুলিশ প্রশাসন বেশ কয়েকটি অটো রিকশা আটকের পর ব্যাটারি জব্ধ করেন।

Disqus Comments