শনিবার, ২০ আগস্ট, ২০১৬

ইন্ডিয়ান মেগা সিরিয়াল কিরনমালা কেড়ে নিলো ২ শিশুর প্রান

শ্যামনগরে পানিতে ডুবে দু” শিশু মারা গেছে। নিহত শিশুদের নাম হলো, আসাদুর রহমান( ৬) । সে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের আব্দুস সবুর মোল্যার ছেলে। অপর শিশু মনিরা ( ৪) ।সে একই গ্রামের মমিনুর রহমানের মেয়ে।
নিহত শিশুদের চাচা নুরুদ্দীন মোল্যা জানান, আসাদুরের মা আসমা ও মনিরার মা ফতেমা খাতুন সহ বাড়ীর অন্যান্য সদস্যরা ভারতীয় সিরিয়াল কিরন মালা নাটক নিয়ে ব্যাস্ত ছিল। সকাল সাড়ে ৯টার দিকে খেলা করার এক পর্য্যায় আপন চাচাতো ভাই বোন দু” জনই নিজেদের বাড়ীর পুকুরে পড়ে যায়। কিরন মালা শেষ হওয়ার পর এবার মায়েরা বাচ্চাদের খুজতে থাকে। সকাল ১০টার দিকে এলাকাবাসী পুকুর থেকে মৃত্যু অবস্থায় শিশু মনিরা ও আসাদুরের লাশ উত্তোলন করে। পার্শ্ববর্তী নওয়াবেকী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পবিত্র মন্ডল তাদের মৃত্যু ঘোষনা করেন।
এদিকে স্থানীয় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান,আমাদের এলাকার মায়েরা এখনও অসচেতন। তারা নিজেদের সন্তানদের খোজ না রেখে ভারতীয় সিরিয়াল কিরন মালা নিয়ে ব্যাস্ত। এ মৃত্যু মেনে নেয়া যায় না। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক এর সাথে হলে তিনি বলেন, আটুলিয়ার বাদুড়িয়া গ্রামে পানিতে ডুবে মনিরা ও আসাদুর নামে দু” শিশু মারা গেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন,এটি খুবই দুঃখ জনক ঘটনা। এদিকে দু” শিশুর মৃত্যুতে ওই এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

Disqus Comments