কাজী নেওয়াজ শরীফ ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এ সময় সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলামের সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। নয়াপুর হাজেরা সুপার মার্কেটস্থিত ইউনিয়ন শ্রমিকলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সাদিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবু হারেস মাষ্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ লুৎফর রহমান শাহীন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সাদিপুর ইউপি মেম্বার নূর হোসেন ও মহাসীন, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক দুলু মিয়া, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক হোসেন মিয়াসহ শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
শোক সভায় সভাপতির বক্তব্যে সাদিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবু হারেস মাষ্টার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত মহাপুরুষদেরকে আল্লাহ তা’য়ালা একেকটি জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য সৃষ্টি করেন। বাঙালীর ঘরে তার জন্ম না হয়ে ফিলিস্তিনের ন্যায় অন্যান্য পরাধীন দেশে তার জন্ম হলে তিনি ওই দেশকেই স্বাধীন করে তুলতেন। কেননা একটি দেশকে স্বাধীন করতে যে ধরণের দেশপ্রেম, সাহস, বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষনতা এবং বহির্বিশ্বকে ম্যানেজ করার কৌশল জানা থাকা প্রয়োজন- তার সবগুলোই ছিলো বঙ্গবন্ধুর মাঝে। কিন্তু ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে মীরজাফররা যেমন নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে, ঠিক সেভাবেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট এদেশের মীরজাফররা আমাদেরকে পুনরায় পরাধীন করার লক্ষ্যে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। অন্যথায় বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বহুপূর্বেই একটি উন্নত রাষ্ট্রে পরিনত হতো। কাজেই শোকের এ মাসে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারবর্গের রূহের মাগফিরাত কামনা করছি এবং সেই সঙ্গে তাদের হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে দুনিয়া ও আখিরাতে বিচার দাবি করছি। অন্যদিকে সাদিপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢাকার জিগাতলায় রেনেসাঁ হসপিটালের আইসিইউতে গুরুতর অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থণা করছি।
শনিবার, ২০ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন শ্রমিকলীগের শোক সভা অনুষ্ঠিত ।
✔
সোনারগাঁও সময়
শনিবার, আগস্ট ২০, ২০১৬
Share this
Recommended
Disqus Comments