২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ আগস্ট) উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাপা নেতা লিয়াকত হোসেন খোকা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল্লা বাদশা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ও আওয়ামীলীগ নেতা ডা: আবু জাফর চৌধূরী বিরু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: আব্দুর রউফ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলী হায়দার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিকুল্লাহ খান মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল মাহামুদ, ছাত্রলীগ নেতা জাহিদ বাবু প্রমূখ।
আলোচনা সভা শেষে ২১ শে আগস্ট নিহতদের স্মরনে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
রবিবার, ২১ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে ২১ আগস্ট নিহতদের স্মরনে সভা ও মিলাদ মাহফিল
✔
সোনারগাঁও সময়
রবিবার, আগস্ট ২১, ২০১৬
Share this
Recommended
Disqus Comments