কলকাতার স্টার জলসা চ্যানেলে কিরণমালা নামের একটি সিরিয়াল দেখা নিয়ে হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০জন আহত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ধল গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক। আহতদের মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, বুধবার রাতে ধল বাজারে শাকির রেস্টুরেন্টে স্টার জলসায় কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে ধল গ্রামের সানু মিয়ার মেয়ে রেবা ও হাফসার সঙ্গে একই গ্রামের আকবর মিয়ার ছেলের বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে তাদের পরিবারের লোকজন সেখানে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় রেস্তোরাঁ মালিক কামরুলসহ পাঁচ জন আহত হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করে দেন। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন বাজারের পাশের একটি মাঠে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করে তারা। এ সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
হবিগঞ্জে কিরণমালা দেখা নিয়ে সংঘর্ষ, ৫০জন হাসপাতালে
✔
সোনারগাঁও সময়
বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০১৬
Share this
Recommended
Disqus Comments