মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ে ৪৫ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৪৫ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. আবু তালেব, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: আব্দুর রউফ, বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গাজী আক্তারুজ্জামান, সোনারগাঁ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল, বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ্র কুমার ধর, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, মাহমুদুল হাসান ভুইয়া, শাহ জালাল, সহকারী প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার প্রমূখ।
গত ১৬ আগস্ট থেকে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাতার বিভিন্ন খেলার প্রতিযোগিতা শুরু হয়ে গতকাল মঙ্গলবার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় ও বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় শেষে কোনো পক্ষের গোল না হওয়ায় ট্রাইবেকারে বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয় ৪-২ গোলে জয়ী হয়। হ্যান্ডবল প্রতিযোগিতায় প্রথম হয় (বালক) কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়, (বালিকা) চৌধূরীগাঁও উচ্চ বিদ্যালয়, কাবাডি প্রতিযোগিতায় প্রথম হয় সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশন।
প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তাদের সন্তানদের মাদক থেকে দুরে রাখতে ও পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।

Disqus Comments