নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শুক্রবার রাতে মেঘনা নিউ টাউন শপিং কমপ্লেক্সের তিনটি দোকানে দুর্ধর্ষচুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল বিভিন্ন মালামাল সহ ১৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে ব্যবসায়ীরা দাবি করেন। এ ঘটনায় শনিবার (২৭ আগস্ট) ওই ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।উপজেলার মেঘনা নিউ টাউন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আল মামুন ও রাসেল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ব্যবসায়ীক কাজ শেষ করে তারা দোকান বন্ধ করে বাসায় ফিরে যান। গতকাল তারা দোকানে গিয়ে দেখেন একটি সংঘবদ্ধ চোরের দল রাতের কোনো এক সময়ে দোকানের তালা ভেঙ্গে তিনটি দোকান থেকে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। চোরের দল তিনটি দোকান থেকে ৪৬০ টি মুঠোফোন, মেমোরি কার্ড, হেড ফোন ও নগট টাকা সহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।শনিবার ( ২৭ আগস্ট) ওই ব্যবসায়ীরা বাদি হয়ে মার্কেটের দুই নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন ও মনির হোসেনকেআসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান,চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে দুর্ধর্ষ চুরি, ১৩ লাখ টাকার মালামাল লুট
✔
সোনারগাঁও সময়
সোমবার, আগস্ট ২৯, ২০১৬
Share this
Recommended
Disqus Comments