সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ের প্রতিটি বাড়িতে পুলিশের পক্ষ থেকে মালিক-ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ শুরু

সোনারগাঁয়ের  প্রতিটি বাড়িতে আজ রোববার থেকে ‘মালিক-ভাড়াটিয়া তথ্য ফরম’ বিতরণ শুরু করেছে থানা পুলিশ। তিন দিনের মধ্যে এই ফরম বিতরণ শেষ হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম)। ফরম প্রাপ্তির পর এতেবাড়ির মালিক ও ভাড়াটিয়ার নাম, ঠিকানা, ছবি, পেশা, কর্মস্থলের পূর্ণ ঠিকানা, ধর্ম, শিক্ষগতযোগ্যতাসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে তা একদিনের মধ্যে থানায় জমা দেয়ার জন্য বাড়িওয়ালাদেরকে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেয়া হচ্ছে।জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে পুলিশ জোড়ালো ভাবে পুরো জেলায় প্রতিটি বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে। এ উদ্দেশ্যে জেলা পুলিশের পক্ষ থেকে তৈরীকৃত ‘মালিক-ভাড়াটিয়া তথ্য ফরম’ সোনারগাঁয়ের প্রতিটি বাড়িতে বিতরণ করছে থানা পুলিশ। গতকাল রোববার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম) আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু করেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে কয়েকটি ভাগে বিভক্ত করে এই ফরম বিতরণ করা হবে। এ কাজের জন্য প্রত্যেকটি এলাকায় একজন এসআই ও একজন এএসআই দায়িত্ব পালন করবেন। তবে বাড়ির মালিকরা ইচ্ছা করলে থানার ডিউটি অফিসারের কাছ থেকে এই ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এই ফরমে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার নাম,ঠিকানা, ছবি, পেশা, কর্মস্থলের পূর্ণ ঠিকানা, ধর্ম, শিক্ষগত যোগ্যতাসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিতে হবে। ফরম প্রাপ্তির পর তা পূরণ করে বাড়িওয়ালাদেরকে একদিনের মধ্যে থানায় জমা দিতে হবে।এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম) জানান, রোববার থেকে তিন দিনের মধ্যে উপজেলা প্রতিটি বাড়িতে ‘মালিক-ভাড়াটিয়া তথ্য ফরম’ বিতরণ করা হবে। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির জন্য উপজেলায় মাইকিং করা হচ্ছে এবং প্রত্যেক এলাকায় ক্যাবল অপারেটরদের মাধ্যমে তা বিজ্ঞাপন আকারে প্রচার করা হবে।

Disqus Comments