আড়াইহাজার উপজেলার বিশ্বনন্দী ফেরিঘাট এলাকায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ১২শ’ ক্যান বিয়ার ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকেআটক করা হয়।আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার মৃত আবদুল্লার ছেলে শামীম ওরফে মনির ( ৩০), জামালপুর জেলা ও থানাধীন রামপুরএলাকার হাবীবুব রহমানের ছেলে শিপন (৩২)।আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার মো:এনায়েত জানান, রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুলিশের একটি টহল দল ঢাকা থেকে ব্রাঞ্ছারামপুর গামী সাদা রঙয়ের একটি প্রাইভেটকারে বিশ্বনন্দী ফেরিঘাট এলাকায় তল্লাশিচালায়। এক পর্যায়ে কারের ভিতরে সিটের নীচে থাকা ১২শ’ পিস বিয়ার ও ৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এসময় কারটি জব্দ করাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আড়াইহাজার থানার ওসি তদন্ত মো: শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
আড়াইহাজারে ১২শ’ পিস ক্যান বিয়ার উদ্ধার: আটক ২
✔
সোনারগাঁও সময়
সোমবার, আগস্ট ২৯, ২০১৬
Share this
Recommended
Disqus Comments