তনু হত্যার যদি বিচার হতো তাহলে রিশাকে এভাবে হত্যা করা হতো না বলে মন্তব্য করেছেন গণজাগরণমঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। আজ সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটলফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে রিশার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।ইমরান বলেন, বাংলাদেশ নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে নিয়মিত। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। যারা এসব হত্যার বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে, বরং তাদের আন্দোলনকে ধামাচাপা দেওয়া হয়। এসময় রিশার খুনি ওবায়দুলকে আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানান ইমরান।
সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
'তনু হত্যার বিচার হলে রিশা এভাবে মরতোনা'
✔
সোনারগাঁও সময়
সোমবার, আগস্ট ২৯, ২০১৬
Share this
Recommended
Disqus Comments