রাষ্ট্রীয় পদক পাওয়ার পর ইন্সপেক্টর শাহ্ মঞ্জুর কাদের পিপিএম এবার স্বর্ণ পদক পেয়েছেন। আইন শৃংখলা নিয়ন্ত্রনের মাধ্যমে মাদক ব্যাবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ভূমিকার মাধ্যমে সমাজ তথা মানব সেবায় বিশেষ অবদানের জন্য শাহ্ মঞ্জুর কাদের পিপিএম কে মাদার তেরেসা ও কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণ পদক-২০১৬ প্রদান করে জাতীয় দুটি সংগঠন শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন ও বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ।
বর্তমানে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহ্ মঞ্জুর কাদের পিপিএম ২৪ আগস্ট বুধবার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোটের আপিল বিভাগের বিচারপতি মো: জয়নুল আবেদীনের হাতথেকে আনুষ্ঠানিক ভাবে প্রথম মাদার তেরেসা পদক গ্রহন করেন । এরপর বঙ্গবন্ধু জয়বাংলা লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেলের কাছ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদকটি গ্রহন করেন ইন্সপেক্টর শাহ্ মঞ্জুর কাদের পিপিএম।
প্রথম অনুষ্ঠাটি বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে আয়োজিত রাজধানীর ঢাকা তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নবচেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন মো: শাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রো ভাইস চেন্সলর প্রফেসর ডা.মো: শহিদুল্লা সিকদার সহ বিশিষ্ট ব্যাক্তিরা। ২য় অনুষ্ঠানটিতে বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস ওপ্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র এমপি ও এড: হোসনে আরা ডালিয়া এমপি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পালন কালে তিনি যথেষ্ট সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন । তার দায়িত্বকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদক ব্যাবসায়ী ও বিভিন্ন অপরাধীরা আতংকে ছিলো। মাদক ব্যাবসার বিরুদ্ধে নারায়ণগঞ্জে ছিলেন সোচ্চার ও আপোষহীন । সোনারগাঁ থানার ওসি হিসেবে যোগদানের পর মাদকের অন্যতম স্বর্গরাজ্য সোনারগাঁকে মাদক মুক্ত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম চালাচ্ছেন তিনি। ওসি শাহ্ মঞ্জুর কাদেরের আমলেই সোনারগাঁও থানার ইতিহাসে সবচেয়ে বেশী মাদকদ্রব্য উদ্ধার হয়েছে সেইসাথে মামলা এবং আসামী গ্রেফতার হয়েছে।
শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
স্বর্ণপদক পেলেন সোনারগাঁও থানার ওসি শাহ্ মঞ্জুর কাদের
✔
সোনারগাঁও সময়
শুক্রবার, আগস্ট ২৬, ২০১৬
Share this
Recommended
Disqus Comments