নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দামোদরদী গ্রামে এক বৃদ্ধের বসত বাড়ি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই বৃদ্ধা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের ভানু রানী বর্মন দীর্ঘ দিন ধরে তার বসত বাড়ীতে বসবাস করে আসছে। দীর্ঘ দিন ধরে একই গ্রামের জগদেব চন্দ্র বর্মন ও তার লোকজন ভানু রানী বর্মনের বসত বাড়ি দখল করার চেষ্টা করে আসছে। গতকাল বৃহস্পতিবার আবারো দখল করার চেষ্টা চালালে এ সময় তারা বাধা দেন। এর জের ধরে সন্ত্রাসী জগদেব চন্দ্র বর্মনের নেতৃত্বে হাবিবুর রহমান, মোতালেব মিয়া, জগবন্ধু বর্মন সহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী বাহিনী রামদা, লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে ভানু রানী বর্মনের দুই পুত্র বধু পরিতোষ বর্মন ও লুঘু বর্মনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসী বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভানু রানী বর্মন জানান, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী জগদেব বর্মন ও তার সহযোগীরা আমার বসত বাড়ি দখলের চেষ্টা করে আসছে। বাধা দেওয়া আমার দুই পুত্র বধূকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। অপর দিকে জগদেব চন্দ্র বর্মন জানান, এ ঘটনার সঙ্গে তিনি তার লোকজন জড়িত নন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে বসত বাড়ী দখলের চেষ্টা, বাড়ি ঘর ভাংচুর, লুটপাট
✔
সোনারগাঁও সময়
বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০১৬
Share this
Recommended
Disqus Comments