সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টাল প্লাজা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের নেতা সোহেল মিয়া, সেলিম মিয়া, করিম হোসেন, মোক্তার মিয়া, ইয়ামিন মিয়া, পৌরছাত্র দল নেতা সেন্টু মোল্লা, অমিত প্রধান, সজিব মিয়া, শিমুল মিয়া প্রমুখ।
সংক্ষিপ্ত সভায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম সজিব বলেন, অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশ অচল করে দেওয়া হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ছাত্রদল নেতারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে ছাত্রদলের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
✔
সোনারগাঁও সময়
বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০১৬
Share this
Recommended
Disqus Comments