বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

নারায়ণগঞ্জে সদ্য যোগদান করা পুলিশ সুপারের পরিচিতি এবং জঙ্গী ও মাদক বিরোধী সভা

মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে সদ্য যোগদান করা পুলিশ সুপারের পরিচিতি সভা এবং জঙ্গী ও মাদক বিরোধী সভা আয়োজন করা এ অনুষ্ঠানে পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, আমি করতালি চাই না, যারা নির্বাচন করবেন তাদের করতালি দরকার আছে। যারা রাজনীতি করেন তাদের করতালি দরকার আছে। এখন আমার করতালি দরকার নাই। জঙ্গীরা যা করে, এটা কোন জিহাদ নয়, এটা রাজনীতি। মুক্তিযুদ্ধের সময় যারা পরাজিত হয়েছিলেন তারাই এটা করছেন, রাজনীতি করছেন ফায়দা হাসিলের জন্য। ২৪ আগস্ট বুধবার সকাল ১১টায় সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমরের উদ্যোগে নারায়ণগঞ্জে সদ্য যোগদান করা পুলিশ সুপারের পরিচিতি সভা এবং জঙ্গী ও মাদক বিরোধী সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখানে যারা মঞ্চে বসে আসেন, তারা সবাই ভালো লোক। তাদের উদ্দেশ্যে আমার বলার কিছু নেই। আমার বলার উদ্দেশ্যে তাদের জন্য, যারা দূর থেকে মাইকে শুনবে, সন্ত্রাসীরা, মাদক ব্যবসায়ীরা শুনবে। মাদক ব্যবাসয়ীদের উদ্দেশ্যে করে বলেন, মাদক ব্যবসায়ীদের হুশিয়ারী করে দিতে চাই। দয়া করে আপনারা ভালো হয়ে যান। আপনাদের সর্তক বার্তা পৌছে দিয়ে যেতে চাই আমি। তিনি পুলিশকে তথ্য দিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সহায়তা করার আহ্বান জানান। যারা ধর্মের নাম ব্যবহার করে জঙ্গীবাদ করতে যায়, যারা মাদক ব্যবসা করে, গার্মেন্টের যাওয়া আসার সময় নারীদের কাছ থেকে ছিনতাই করে এদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ লিয়াকত হোসেন খোকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ফোরকান সিকদার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমর, অধ্যক্ষ মমতাজ উদ্দিন মুর্তজা, সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী মজিবুর রহমান, যুগান্তরের ষ্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, কাঁচপুর ওমর আলী স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মজুমদার, যুবলীগ নেতা বাবুল ওমর বাবু, থানা কমিউনিটি পুলিশের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম শহিদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোরশেদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা আওয়ামীলীগের নেতা ডা. আবু জাফর বিরু, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তাফ, সোনারগাঁ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী নূর আলম খান, যুবলীগ নেতা ফারুক ওমর ও সুহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।

Disqus Comments