নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে বাড়িচিনিষ এলাকা থেকে জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সোনারগাঁও থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস এলাকার জাকির হোসেন (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময ২’শ পিছ ইয়াবাসহ জাকিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বুধবার তাকে আদালতে পাঠানো হবে। গ্রেফতারকৃত জাকির বাড়ি চিনিষ এলাকার মিলন মিয়ার ছেলে।
মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে ২"শ পিছ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, আগস্ট ০২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments