নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন কালে ৬টি ড্রেজার ও বাল্কহেড আটক করেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। মঙ্গলবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে আটক করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার মেঘনা নদীর বিভিন্ন বালু মহালে সরকার বালু উত্তোলনের ইজারা দেয়। বালু উত্তোলনের নদীর সীমানা নির্ধারণ করে দিলেও ইজারাদাররা নদীর তীরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার, সোনামুহি, ছনপাড়া, হাড়িয়া বৈদ্যেপাড়াসহ বিভিন্ন গ্রামে ঘেষে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন করে। যার ফলে বিভিন্ন গ্রাম নদী গর্ভে বিলীন হতে থাকে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় মেঘনা নদীর তীর ঘেষে অবৈধ বালু উত্তোলনের সময় আল্লাহ ভরসা, ইয়া আল্লাহ ড্রেজার প্রকল্প, হিমেল ড্রেজিং প্রকল্প, সোনারবাংলা ড্রেজারসহ ৬টি ও একটি বালহেড আটক করে। পুলিশের অভিযানের টের পেয়ে বালু উত্তোলনের ড্রেজার শ্রমিক ও ইজারাদারের লোকজন পালিয়ে যায়। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় মামলা গ্রহন করা হবে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার শ্রমিক ও ইজারাদারের লোকজন পালিয়ে যায়।###
মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
সোনারগাঁওয়ে ৬টি ড্রেজার ও বাল্কহেড আটক করেছে পুলিশ
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, আগস্ট ০২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments