সোনারগাঁয় পুলিশে ধাওয়ায় পুকুড়ে পড়ে আবদুল মতিন (৪৮) নামে মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্দ হয়ে পুলিশকে ধাওয়া করে গনপিটুনি দেয়।
এতে সোনারগাঁ থানার পুলিশ সদস্য কং-৬০৭ আরিফুর (৪৫) ঘটনাস্থলেই মারা যায়।
বুধবার বিকেল ৬টা দিকে জেলার সোনারগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডের রাইছদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মতিন ওই এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। তবে পুলিশ দাবি করছে নিহত মতিন একজন মাদক ব্যবসায়ী।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিকাল ৬টার দিকে পৌরসভার রাইজদিয়া গ্রামে আবদুল মতিনকে ধরতে অভিযানে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিন দৌড়ে পালানোর সময় দুর্ঘটনাক্রমে একটি পুকুরে পড়ে ডুবে মারা যায়।
এরপর গ্রামবাসী ‘পুলিশের ধাওয়ায়’ মতিনের মৃত্যুর কারণে ক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে পুলিশের কনস্টেবল আরিফুর মারা যান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা (সাড়ে ৭টা) এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বুধবার, ৩ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে পুলিশের দাওয়ায় মাদক ব্যাবসায়ী এবং এলাকাবাসীর গনপিটুনিতে কনেষ্টবল নিহত
✔
সোনারগাঁও সময়
বুধবার, আগস্ট ০৩, ২০১৬
Share this
Recommended
Disqus Comments