বুধবার, ২০ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ী আবুল গ্রেফতার

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের জাইদেরগাঁও এলাকা থেকে রবিবার (১৯ জুন) সকালে ২০ পিছ ইয়াবাসহ আবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হোসেন ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
সোনারগাঁ থানার এএসআই ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার মাধ্যমে এলাকার তরুন ও যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

Disqus Comments