নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁয়ে বুধবার (২০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘জল আছে যেখানে, মাছ আছে সেখানে’ এ স্লোগানকেসামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী বের হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লাবাদশা, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি প্রমুখ।
বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্বোধন
✔
সোনারগাঁও সময়
বৃহস্পতিবার, জুলাই ২১, ২০১৬
Share this
Recommended
Disqus Comments