রাজশাহী গোদাগাড়ীতে অবস্থিত সেজান জুস কারাখানায় পচা আম থেকে তৈরি হচ্ছিলো জুস। আলাদা অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৪০০ মণ পচা আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে উপজেলার চব্বিশনগরে অবস্থিত ওই কারখানাটিতে অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন। এতে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদসহ থানা পুলিশের একটি দল অংশ নেয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা থেকে প্রায় ২০০ মণ দুর্গন্ধযুক্ত আধা পঁচা আম জব্দ করা হয়। এসব আম থেকেই পাল্প তৈরী করছিলো কারখানাটি। এনিয়ে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন। কারখানা ব্যবস্থাপক আব্দুুল করিম তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
এর আগে সকালে উপজেলার সাধুরমোড় এলাকায় পঁচা আম ভর্তি চারটি ট্রলি জব্দ করে পুলিশ। জুস তৈরীর জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রলিতে করে প্রায় ২০০ মণ পঁচা আম নেয়া হচ্ছিলো সেজানের জুস কারখানায়। বিষয়টি ট্রলি চালকরা পুলিশে জানালে তা জানানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। পরে দুপুরে সেজান জুস কারখানায় ওই অভিযান চলে। জব্দকৃত এসব আম উপজেলার সাহাব্দিপুর এলাকায় নিয়ে ধ্বংস করা হয়েছে। এনিয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে বলেও জানান ওসি।
বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
পচা আমে সেজান জুস : চার’শ মন আম জব্দ
✔
সোনারগাঁও সময়
বৃহস্পতিবার, জুলাই ২১, ২০১৬
Share this
Recommended
Disqus Comments