নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁয়ে শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় মেঘনা শিল্পাঞ্চলের ইসলামপুর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।পুলিশ জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পঞ্চলে ইসলাম ডগইয়ার্ড নামে একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকেখবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে একটি ফুলহাতা শার্ট ও প্যান্ট পরা ছিল।
রবিবার, ২৪ জুলাই, ২০১৬
Disqus Comments