নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা রোববার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংবর্ধনা এবং সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আল্লাহর দয়া ছাড়া কেউই জনপ্রতিনিধি হতে পারে না। মহান আল্লাহ তার বান্দাদেরকে দেখভাল করার জন্য তাদেরকে জনপ্রতিনিধি করেন। কিন্তু ক্ষমতা পাওয়ার পর কিছু জনপ্রতিনিধি অহংকারের কারণে জনগণের কথা ভুলে যায়। তাই নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ নিজেদের মন থেকে ক্ষমতার গাম্ভীর্যতা পরিহার করে জনসেবায় আত্মনিয়োগ করুন। ক্ষমতার অহংকারে জনগণকে কষ্ট দিবেন না। আমি এমপি হওয়ার পর গতআড়াই বছরে আল্লাহর মেহেরবানীতে সোনারগাঁয়ের যতটুকুউন্নয়ণ হয়েছে তা বিগত দশ বছরের উন্নয়ণের তুলোনায় শতকরা ১৩ ভাগ বেশি। এ উন্নয়ণের পরেও আমি বিন্দু পরিমান অহংকার করি না। দুর্বল, অসহায় ও গরীবদেরকে সম্মান করতে আমি লজ্জা পাই না। বরং তাদের সুখে-দুঃখেভাগি হতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করি।পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম), পিরোজপুর ইউপির নবনির্বাচিতচেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হামীম সিকদারশিপলু, বৈদ্যেরবাজার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানডা. আব্দুর রউফ, সনমান্দী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জহিরুল হক, কাঁচপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ ওমর, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, আওয়ামীলীগ নেতা ডা. আতিকুল্লাহ প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন কল্পনাতীতভাবে এগিয়ে যাচ্ছে। যে কারণে বহির্বিশ্বের একটি দুষ্ট মহল আমাদের উন্নয়ণের গতি রোধ করতে আন্তর্জাতিকভাবে চক্রান্ত করছে। আমাদের ভবিষ্যত প্রজন্ম ও মেধাকে নষ্ট করার লক্ষ্যে তারা সুকৌশলে উচ্চ শিক্ষিত তরুনদেরকে জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করছে। তাই এ জঙ্গিবাদের ব্যাপারে এখন আমাদেরকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। কেননা আমাদের সকল কষ্ট-উপার্জন একমাত্র আমাদের সন্তানদের জন্য। কাজেই তারা ধ্বংস হয়ে গেলে আমাদের সবকিছুই ধ্বংস হয়ে যাবে।এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউপির নবনির্বাচিত সকল পুরুষ ও মহিলা মেম্বার, উপজেলার বিশিষ্ট নারী নেত্রী জাহানারা আক্তার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জাপা নেতা অখিল উদ্দিন, শামীম আহমেদ, হাজী আহমেদ হোসেন হিরু, হাজী মোক্তার হোসেন, জাভেদ আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ আহম্মেদ, যুবলীগ নেতা আলম চাঁন, আবু হানিফ, হাজী শ্যামল সিকদার, গাজী রিপন, আব্দুল কাদির, সেলিম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, দেওয়ান কামালসহ আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
HomeUnlabelled
পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের দায়িত্ব গ্রহণ
সোমবার, ২৫ জুলাই, ২০১৬
পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের দায়িত্ব গ্রহণ
✔
সোনারগাঁও সময়
সোমবার, জুলাই ২৫, ২০১৬
Share this
Recommended
Disqus Comments