সোনারগাঁ উপজেলার বাড়ীমজলিস এলাকা থেকে দুই ডাকাত ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।এসআই মো:আব্দুল হক জানান, আমি ও সংঘিও ফোর্স সহ সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে রাতভর মাদক বিরোধী অভিযানে বন্দর থানার শ্রীরামপুর এলাকার রমজান আলীর ছেলে শাহজালাল প্রকাশ রাজিব ও সোনারগাঁ উপজেলার বাড়ীমজলিস এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সজিবকে বিদেশি ছুরি সহ গ্রেফতার করা হয়,তাদের বিরোধ্যে সোনারগাঁ থানায় মাদক ব্যবসা,ডাকাতি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।