সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে হলরুমে সন্ত্রাসও জঙ্গিবাদ রুখে দাড়াও বাংলাদেশ স্লোগানে এক সভায় শপথ নেন তারা।
বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও আওয়ামীলীগ নেতা মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, থানার উপ-পরিদর্শক সোহেব খাঁন।
কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী আক্কাসের সঞ্চালনায় অধ্যাঅন্যান্যদের মধ্যে উপস্থিত কলেজের জি এম সাদিকুর রহমান,
অধ্যাপক নুরুল ইসলাম, সুলতান আহাম্মেদ,
শ্রী কালিদাস সরকার, খন্দকার দিল আফরোজা, আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, দেশের একটি কুচক্রি মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এ জন্য তারা কলেজের কোমলমতি কিছু বিপদগামী শিক্ষার্থীকে বেছে নিচ্ছে। এসব কুচক্রিমহল যাতে আর কোন কোমলমতি শিক্ষার্থীকে বিপদগ্রামী না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।
HomeUnlabelled
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, জুলাই ২৬, ২০১৬
Share this
Recommended
Disqus Comments