বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

বৈদ্যারবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডা: রউফের দায়িত্ব গ্রহন

নজরুল ইসলাম শুভ

সোনারগাঁ উপজেলা বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ দায়িত্ব গ্রহন করেছেন। বুধবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক সংবর্ধনার মাধ্যমে দায়িত্ব নেন।
বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জহিরুল হক, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিম সিকদার শিপলু, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান মাষ্টার প্রমূখ।


Disqus Comments