নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির অভিযোগ মো. রনি নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মেঘনা নদীর বৈদ্যোরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক(এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, মেঘনা নদীর বৈদ্যোরবাজার এলাকায় চলাচলরত বিভিন্ন নৌযানে দীর্ঘদিন ধরে চাঁদাবাজ আওলাদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল চাঁদাবাজি করে আসছে। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নৌযান শ্রমিক ও মালিকরা। চাঁদাবাজদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে শ্রমিকদের পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একাধিক মামলা হয়েছে। মামলা দায়েরর পরও মেঘনা নদীতে চাঁদাবাজি বন্ধ হয়নি। পুলিশ নৌযান শ্রমিকদের একাধিক অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বৈদ্যোরবাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ রনিকে গ্রেফতার করে। রনি সোনারগাঁও পৌরসভার সাহাপুর গ্রামের নুর মোহাম্মদ নুরার ছেলে।
সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, মেঘনা নদীতে চাঁদাবাজির সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
সোনারগাঁওয়ে মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজ গ্রেফতার
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, আগস্ট ০২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments