মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

বৈদ্যেরবাজার এনএএম পাইলট স্কুলের সভাপতি হলেন আক্তারুজ্জামান


নজরুল ইসলাম শুভ:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যোরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন গাজী আক্তারুজ্জামান। তিনি মাহাবুব হোসেন সরকারকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস এম আবু তালেব জানান, বৈদ্যোরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী গাজী আক্তারুজ্জামান ও মাহাবুব হোসেন সরকার। অভিভাবক, সংরক্ষিত, দাতা ও শিক্ষক প্রতিনিধি সহ মোট ৯ জন ভোটারের মধ্যে একজন অনুপস্থিত ব্যতিত ৮টি ভোট পেয়েছেন গাজী আক্তারুজ্জামান। তাকে আগামী দুই বছরের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হলো।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: এম এ রউফ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবেনা। এই প্রতিষ্ঠানটিকে কিভাবে উন্নয়ন ও শিক্ষার্থীদের মান উন্নয়ন করার জন্য এলাকাবাসীকে নিয়ে আমরা কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন, আবুল হোসেন মেম্বার, আমির হোসেন মেম্বার, কাইয়ুম মিয়া, খলিলুর রহমান, আহাদ আলী, ইসমাইল মেম্বার, মোশারফ মেম্বার, আইয়ুব আলী মেম্বার, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের যুগ্ম সম্পাদক গাজী রিপন, বৈদ্যোরবাজার ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক প্রার্থী হামিদুর রহমান, যুবলীগ নেতা আব্দুল কাদির প্রমূখ।

Disqus Comments