নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞায় নেতৃত্বে বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম জাকারিয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ শাহ মো: মঞ্জুর কাদের পিপিএম, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা: আব্দুল রউফ, সনমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউসুফ দেওয়ান, সোনারগাঁও পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনিসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
