সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসনের রক্তদান কর্মসুচি পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সোনারগাঁও উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার সকাল ৯টা থেকে র13900271_1471722289520562_5361427520124820978_nক্তদান শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলবে।
সকালে সোনারগাঁও উপজেলা অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্ধোধন করেন নারায়নগঞ্জ – ( সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় তিনি নিজে স্বেচ্ছায় রক্ত দেন।
রক্তদান কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞা, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান নাছিমা আক্তার, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ মঞ্জুর কাদের পিপিএম, শিক্ষানুরাগী আবু নাঈম ইকবালসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচির সহযোগিতায় ছিলেন সন্ধানী।

Disqus Comments