রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

পাওনা টাকা চাওয়ায় দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

                দোকান বাকীর পাওয়ানা টাকা চাওয়ায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় হামলা চালিয়ে দুই ভাই জহিরুল ও আমিরুল কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের রেছে তাদের বাবা দীন ইসলাম
তিনি আমাদের জানান, আমার দুই ছেলে ও জহিরুল  আমিরুল ইসলাম মোগরাপাড়া ভাটিপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ মুদি দোকানদারী করে আসিতেছে।  শনিবার (১৪ আগষ্ট) রাতে একই এলাকার আঃ করিমের ছেলে ইব্রাহীমের কাছে দোকান বাকীর পাওনা টাকা চাওয়ায় সে এবং তার ১০/১২ জন বন্ধুরা মিলে আমার ছেলে্র দোকানে হামলা চালায়। এবং দোকানের মালামাল  ভাংচুর লুটপাট করে আমার ছেলে আমিরুলকে পিটিয়ে আহত করে। এসময় তার চিৎকার শুনে তার ভাই জহিরুল এগিয়ে এলে তারা তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এলা্কাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Disqus Comments