সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

সোনারগাঁও সরকারী কলেজের উদ্দ্যেগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকি পালন


সোনারগাঁও উপজেলায় গতকাল সোমবার দুপুরে সোনারগাঁও সরকারী কলেজেল উদ্দেগ্যে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকি পালন করে। সোনারগাঁও সরকারী কলেজের অডিটিরিয়াম রুমে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকির দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারী কলেজের অধ্যাক্ষ আশ্ররাফুরজ্জামান অপু দোওয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাক্ষ সাদেকুর রহমান , সহকারী অধ্যাক্ষ খন্দকার দিলআফরোজা, সুলতান আহম্মেদ, গভনিং বডির সদস্য ইদ্রিস আলী , আক্কাস আলী, ও সোনারগাও সরকারী কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ । এসময় প্রধান অতিথি ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর একজন দেশ নায়ক আদর্শ ব্যক্তি ছিলেন। তাকে অনুসরণ করে সকল ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহন করা অনুরোধ জানায় এবং দেশে বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানে জঙ্গিবাদের প্রমান মিলেছে তাই আগামী দিন থেকে কোন ছাত্র-ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার করিতে পারিবেন না। যদি কেউ শিক্ষ প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার করেন তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Disqus Comments