নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম আরিফ এলাকাবাসীর গনপটুনীতে নয়, স্থানীয় নয়ামাটি গ্রামের হারুন বাদশা নৌকার কাঠের পাটাতন পিটিয়ে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে এ মামলায় এজাহারভুক্ত আসামী সেলিম ওরফে লেড়াং সেলিম। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশেক ইমামের আদালতে হাজির করা হলে সেলিম ১৬৪ ধারায় এ জবানবন্দিতে এ কথা জানান। পুলিশ সদস্য হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) এস এম রেজাউল করিম জানান, উপজেলার রাইদিয়া গ্রামের সোনারগাঁও থানার কনস্টেবল আরিফুল ইসলাম আরিফকে পিটিয়ে হত্যা মামলার আসামী সেলিম ওরফে লেংড়া সেলিমকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার বিকেল নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশেক ইমামের আদালতে হাজির করা হয়। এসময় সেলিম আদালতকে ১৬৪ ধারা জবান বন্দিতে জানায়, পানিতে ডুবে মতিনের মৃত্যুর পর কনস্টেবল আরিফ উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে নিহতের ভাই আব্দুল বাতেন আমার নৌকায় তোলে। পরে জনতার হাত থেকে বাঁচাতে পুলিশ কনস্টেবল আরিফকে রাইজদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে নামানোর চেষ্টা করা হয়। পরে জনতার প্রতিরোধের মুখে সেখানে না নামিয়ে নৌকা করে পুনরায় বিলের মাঝখানে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত হারুন বাদশা সাতার কেটে নৌকায় এসে পুলিশ কনস্টেবলকে মারধর করতে থাকে। এসময় আমি এবং বাতেন বাঁধা দেই। কিন্তু হারুন বাদশা আমাদের কথা না শুনে নৌকা নিয়ে বিলের মাঝামাঝি একটি উচু জমিতে নিয়ে কনস্টেবল আরিফকে নামিয়ে নৌকার কাঠের পাটাতন দিয়ে প্রথমে মাথায় তারপর মুখে আঘাত করতে থাকে। আঘাতের এক পর্যায়ে কনস্টেবল আরিফ মাটিয়ে লুটিয়ে পড়ে। মাটিয়ে লুটিয়ে পড়ার পর হারুন বাদশা ওই স্থান থেকে পালিয়ে যায়। পরে আমরাও ওই স্থান থেকে চলে আসি। পরে জানতে পারি ওই কনস্টেবলের মারা যান। উল্লেখ্য, গত ৩ আগষ্ট বুধবার বিকেলে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে পুলিশের ধাওয়ায় পান ব্যবসায়ী আব্দুল মতিন পানিতে ডুবে মৃত্যুর জেরে পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম আরিফকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) আল-আমিন তালুকদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অর্ধশতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ঘটনার পরদিন সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
গনপিটুনিতে নয়,বাদশার বৈঠার আঘাতে মৃত্যু কনেষ্টবল আরিফের
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, আগস্ট ১৬, ২০১৬
Share this
Recommended
Disqus Comments