বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ে তিন গরু চোর গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ছোট নয়াগাঁও  গ্রামে তিন গরু চোরকে  গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।  মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এসময় চোরদের ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয়। আটকৃতরা হলো - নুরুল ইসলা, মোস্তফা,  উজ্জল। তবে পুলিশ বলছে,  গ্রেফতারকৃতরা মহাসড়কে ছিনতাইকালে পুলিশের ধাওয়া খেয়ে ওই গোয়াল ঘরে পালিয়ে বাঁচতে চেষ্টা করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  উপজেলার ছোট নয়া গাঁও গ্রামের আব্দুল মান্নান বেপারীর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোস্তফা ও আলমাছ মিয়ার  ছেলে নুরুল ইসলাম এবং পাশ্ববর্তী চেঙ্গাকান্দি গ্রামের ইব্রাহিমের ছেলে উজ্জল একটি সিএনজি নিয়ে গরু চুরি করতে যায়। এসময় গোয়াল ঘরে গরুর শব্দে মান্নানের স্ত্রী নুরী বেগম ঘর  থেকে  বের হয়ে চোর বলে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে এসে  চোরদের আটক করে গনধোলাই দিয়ে সোনারগাঁও থানা পুলিশে দেয়। এসময় চোরদের ব্যবহৃত সিএনজিটি আটক করে ভাংচুর করা হয়। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) এসএম রেজাউল করিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ ছিনতাইকারী সিএনজিযোগে ছিনতাইকালে পুলিশ তাদের ধাওয়া করলে ছিনতাইকারিরা এ গোয়াল ঘরে আশ্রয় নেয়। এসময় গ্রামবাসী তাদের গরু চোর ভেবে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

Disqus Comments