মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

সোনারগাঁয়ে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ ডটকম:   নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাল্য বিয়ে দেওয়ায় স্কুল ছাত্রীর বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও  গ্রামের আলী আক্কাছ নামের এক ব্যাক্তিকে মঙ্গলবার সকালে এ কারাদন্ড দেওয়া হয়। এদিকে বাল্য বিয়ে ভেঙ্গে দিয়ে ছাত্রীর বাবাকে কারাদন্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও  গ্রামের আলী আক্কাছের অষ্টম শ্রেনীতে পড়–য়া মেয়ের সাথে একই ইউনিয়নের ঝাউচর গ্রামের ইদু মিয়ার ছেলে আরিফের (২৯) বিয়ে ঠিক হয়।  পরে দুই পরিবার মিলে ওইস ছাত্রীর রেজিষ্ট্রি করে বিয়েও দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার বরযাত্রী এসে মেয়েকে উঠিয়ে দেওয়ার সময় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওই ছাত্রীর বাড়িতে  গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। আনুষ্ঠানিকতা বন্ধের পরও ওই ছাত্রীকে ছেলের পরিবারের কাছে তুলে দেয় ছাত্রীর পরিবার। এ ঘটনা জানতে পেরে পরে মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের  দেওয়ায় মেয়ের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া সত্যতা স্বীকার করে বলেন বাল্য বিয়ে দেওয়ায় অভিযোগে মেয়ের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

Disqus Comments