সোনারগাঁয়ে গত সোমবার (৮ আগস্ট) রাতে জোসনা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজা ও ৮ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জোসনা বেগম উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার শহীদুল্লার স্ত্রী। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে জোসনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজা ও ৮ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
বুধবার, ১০ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
✔
সোনারগাঁও সময়
বুধবার, আগস্ট ১০, ২০১৬
Share this
Recommended
Disqus Comments