সোনারগাঁয়ে মেঘনা নদী বেষ্টিত অবহেলিত চরাঞ্চল নুনেরটেকের বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা এ ত্রান বিতরণের উদ্যোগ নেন। এতে নুনেরটেকের পানিবন্দী হতদরিদ্র মানুষগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তির বহির্প্রকাশ ঘটেছে।
এ সময় ত্রান সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবন, চিড়া, মুড়ি, মোমবাতিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর, ভারগাঁও, বাঙ্গালকোর, নামা বরগাঁও ও বরগাঁও দক্ষিনপাড়া এলাকায় কয়েক’শ পরিবার পানিবন্দী অবস্থায় মানববেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা ওসব এলাকার বন্যাদুর্গতদেরকে প্রয়োজনীয় সহায়তা করবেন বলে জানিয়েছেন।
বুধবার, ১০ আগস্ট, ২০১৬
সোনারগাঁয়ে বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রান বিতরণ
✔
সোনারগাঁও সময়
বুধবার, আগস্ট ১০, ২০১৬
Share this
Recommended
Disqus Comments