মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে সোমবার রাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুইজনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম জাকারিয়া এ আদেশ প্রদান করেন।
সোনারগাঁ থানার এএসঅাই আজাদ জানান, গত সোমবার রাতে উপজেলার সাদিপুর ইউপির ব্রক্ষনবারগাঁও গ্রামের আক্কাছ মিয়ার ছেলে নাঈম মিয়া ও হাবিবপুর এলাকার মৃত আঃ কাদির মিয়ার ছেলে সরিফুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নাঈম মিয়াকে ৬মাস ও সরিফুল ইসলামকে ১ বছরের কারাদন্ড প্রদান করে।

Disqus Comments