সোমবার, ১৮ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে জুয়ালদিতে নৌকা ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়নে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে সুমাইয়া নামের এক দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় পানিতে ডুবে আরো ৫জন ছাত্রী আহত হয়েছে। সোমবার সকাল পোনে দশটার সময় এ ঘটনা ঘটে।
সাদিপুর ইউপি চেয়ারম্যান রশিদ মোল্লা জানান, উপজেলা সাদিপুর পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ১৭/১৮ জন শিক্ষার্থী ব্রক্ষ্মপুত্র নদীর জোয়ালদী ঘাট থেকে পঞ্চমীঘাট গুদারাঘাট পার হওয়ার সময় হঠাৎ নদীর মাঝ পথে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার থাকা অন্য শিক্ষার্থীরা উপরে উঠতে পারলেও সুমাইয়া, নাদিয়া ও দিলারাসহ ৬জন ছাত্রী পানিতে তলিয়ে যায়। এসময় আশেপাশের লোকজন এসে সবাইকে উদ্ধার করতে পারলেও সুমাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘন্টা খানেক পর সুমাইয়ার লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত সুমাইয়া সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামের সাইফুদ্দিনের মেয়ে। সে পঞ্চমীঘাট স্কুলের দশম শ্রেনীর রংধনু শাখার পড়ত।

Disqus Comments