নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আশংঙ্কা করছে এলাকাবাসী। ফলে অভিবাবক ও শিক্ষার্থী আতংঙ্ক উৎকন্ঠা মধ্যে রয়েছে। রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত সাধারন ডায়েরী দায়েরের পর পুলিশের প্রহারায় ওই শিক্ষক পরিক্ষার দায়িত্ব পালন করেন।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত
হওয়ার কথা ছিল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা ও বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান মাসুম দুটি প্যানেল ঘোষনা করেন। এতে অভিভাবক প্রতিনিধির সদস্যরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। নির্বাচনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক ও সহকারী শিক্ষক আব্দুল বাতেনের ভোটাধিকার করায় গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপেক্ষিতে নারায়ণগঞ্জের সহকারী দায়রা জজ নির্বাচনের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এতে আব্দুল রশিদ মোল্লার সমর্থক কামাল হোসেন, বাদল মিয়া, মাসুম মিয়াসহ ১৫/২০ জনের একটি দল প্রধান শিক্ষককে বিদ্যালয়ের প্রবেশ করতে দিবে না বলে ঘোষনা দেন। এতে দু’পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত অর্ধ-বার্ষিক ও দশম শ্রেণীর প্রার্ক নির্বাচনী অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক পুলিশী প্রহরায় পরিক্ষার কার্যক্রম পরিচালনা করে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, আমাদের ভোটাধিকার বাতিল করায় বাধ্য হয়ে আদালতের শরনাপন্ন হয়েছি। এতে আদালত নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করায় একটি পক্ষ আমার উপর ক্ষিপ্ত হয়ে প্রাননাশের হুমকি দেয়। বাধ্য হয়ে জীবনের নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরী করেছি।
এ বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন ও বাদল মিয়া জানান, তারা প্রধান শিক্ষককে কোন রকমের হুমকি প্রদান করেনি। তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খবর নিতেই বিদ্যালয়ে গিয়েছিলাম।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বিদ্যালয় পরিচালনার নির্বাচনকে ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
HomeUnlabelled
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে
রবিবার, ১৭ জুলাই, ২০১৬
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে
✔
সোনারগাঁও সময়
রবিবার, জুলাই ১৭, ২০১৬
Share this
Recommended
Disqus Comments