সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে ইছমত আরা নামের এক গামের্ন্ট কর্মী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আতœহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, উপজেলা কাঁচপুর সেনপাড়া এলাকার সুরুজ মিয়ার ভাড়াটিয়া আঃ বারেকের মেয়ে ইছমত আরা(১৫) মানসিক ভাবে অসুস্থ ছিল। সে মাঝে মঝেই পাগলের মতো ব্যবহার করত। শুক্রবার দুপুরে খেয়ে সে ঘরে গিয়ে দরজা আটকিয়ে দেয়। সন্ধ্যার দিকে তার পরিবারের লোকজন তাকে ডাকতে ঘরে দিয়ে দরজা খুলতে বলে। এদিকে ঘরের মধ্যে তার কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে সে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুড়ে আছে। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করে। নিহত ইছমত আরা আদমজী এলাকায় এক পোশাক কারখানায় কাজ করে। সে মজলিশপুর গ্রামের নিকলী থানার কিশোরগঞ্জ এলাকার মেয়ে।
শনিবার, ১৬ জুলাই, ২০১৬
সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে গামের্ন্ট কর্মীর আত্মহত্যা
✔
সোনারগাঁও সময়
শনিবার, জুলাই ১৬, ২০১৬
Share this
Recommended
Disqus Comments