মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে পোল্ট্রি ব্যবসায়ী মোক্তার হোসেন ৪ দিন ধরে নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা কাচা বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন চার দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর ভাই ঈমান আলী বাদি হয়ে মঙ্গলবার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
ব্যবসায়ীর বড় ভাই উপজেলার বৈদ্যারবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাসিন্দা ইমান আলী থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, তার ছোট ভাই উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাচাঁ বাজারের পোল্ট্রি মুরগী ব্যবসায়ী মোক্তার
হোসেন (৪০)। গত শনিবার তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্যে বাড়িতে থেকে রওয়ানা হওয়ার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে খোজঁ নিয়েও তার ভাইকে পাওয়া যাচ্ছে না ।
নিখোজঁ ব্যবসায়ী মোক্তার হোসেনের ভাই ইমান আলী জানান, ব্যবসায়ীক লেনদেন নিয়ে তার ভাইকে দুবৃত্তরা অপহরন করতে পারে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ব্যবসায়ীকে খুজেঁ বের করার জন্য বেতার বার্তার মাধ্যমে দেশের বিভিন্ন থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Disqus Comments