গত ২৫ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে একটি আবাসিক প্রকল্পের টিনসেট ঘরের বারান্দায় এক অঞ্জাত ব্যাক্তির লাশের পরিচয় খুঁজছে পুলিশ। প্রথমে পুলিশ লাশটি দেখে ধারনা করেছিলো কোন পাগল ব্যাক্তি হয়তো এখানে এ মারা গেছে। পরে লাশটির ময়না তদন্ত শেষে জানা গেছে কে বা কাহারা এই ব্যাক্তিটিকে হত্যা করে এখানে লাশটি ফেলে গেছে। এ ঘটনায় ওই সময় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়। এখন এটি স্বাভাবিক মৃত্যু না হওয়ার মামলাটি হত্যা মামলায় পরিনত হওয়ায় পুলিশ লাশটির পরিচয় খুঁজতে শুরু করেছে।
পুলিশ জানায়, গত ২৫ জুন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার এটিএম আমিরুল ইসলামের প্রকল্পের টিনসেট ঘরের বারান্দায় একটি লাশ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতলে প্রেরণ করে। দীর্ঘ এ মাস পর ময়না তদন্তের পর রির্পোটে ওই ব্যাক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রমানিত হয়। ফলে ওই ব্যাক্তির পরিচয় না পাওয়ায় মামলাটি তদন্ত করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এমতবস্থায় কেউ লাশটি পরিচয় নিশ্চিত করতে পালে সোনারগাঁ থানা পুলিশকে ০১৭১৯-০১৫৫১০ নাম্বারে ফোন করা জন্য অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
সোনারগাঁয়ে অজ্ঞাত লাশ উদ্ধার, পরিচয় খুজঁছে পুলিশ
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, জুলাই ১২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments