সোনারগাঁও পৌর যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কমিটি ঘোষনা করা হয়। আসাদুজ্জমান আসাদকে সভাপতি ও ফয়জুল হাসানবাবুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।
সোনারগাঁও উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ যুব আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী নাসরিন আক্তার ঝরা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী হায়দার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনি, উপজেলা যুবলীগের সদস্য আরিফ হোসেন, রিয়াদ মাহমুদ, নির্মল কুমার সাহা, যুবলীগ নেতা গাজী হামিদুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা রনি প্রমুখ।
মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
সোনারগাঁও পৌর যুবলীগের কমিটি গঠন: আসাদ সভাপতি, বাবু সম্পাদক
✔
সোনারগাঁও সময়
মঙ্গলবার, জুলাই ১২, ২০১৬
Share this
Recommended
Disqus Comments