সোনারগাঁ পৌরসভার তাজপুর এলাকায় জাকির হোসেনের বাড়ির মিনি যৌন পল্লী থেকে সোমবার (১৮ জুলাই) রাতে বাচ্চু মিয়া নামে এক খদ্দের ও দুই পতিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, পৌরসভার তাজপুর এলাকায় জাকির হোসেনের বাড়ির মিনি যৌন পল্লীতে দীর্ঘদিন যাবত অবৈধ দেহ ব্যবসা চলছিল। গত সোমবার রাতে বাচ্চু মিয়া নামে এক খদ্দের ওই যৌন পল্লীতে প্রবেশ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী বাচ্চু মিয়া ও দুই পতিতাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগ, নারায়ণগঞ্জের এডিসি (সার্বিক) গাউসুল আজম সদর উপজেলার ইউএনও থাকাবস্থায় তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের বৈপ্লবিক অভিযানের কারণে শহরের আবাসিক হোটেলগুলোতে অবৈধ দেহ ব্যবসা বন্ধ হয়ে যায়। এ সময় পতিতা ও দালালরা শহর ছেড়ে সোনারগাঁয়ের কাঁচপুর, নয়াপুর, হাতুরাপাড়া, মেঘনা শিল্পনগরী ও পৌরসভার বিভিন্ন এলাকা, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, হিরাঝিল ও কাঠেরপুলসহ অন্যান্য আবাসিক এলাকা, বন্দরের মদনপুর, রূপগঞ্জের যাত্রামুড়া, বরপা ও ভুলতা এবং আড়াইহাজারের বিভিন্ন আবাসিক এলাকায় ফ্লাট বাসা ভাড়া নিয়ে অবৈধ দেহ ব্যবসা শুরু করে। এতে ওসব এলাকার তরুন ও যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাই এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে।
বুধবার, ২০ জুলাই, ২০১৬
সোনারগাঁয়ে পতিতা সহ খদ্দের গ্রেফতার ৩
✔
সোনারগাঁও সময়
বুধবার, জুলাই ২০, ২০১৬
Share this
Recommended
Disqus Comments