মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

সোনারগাঁয়ে সংবাদকর্মী ছাড়াই মৎস কর্মকর্তার ভুয়া সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম শুভ:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে কোনো সংবাদকর্মীর উপস্থিতি ছিলনা। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল আমিন, সহকারী কর্মকর্তা কমলইন নাহার, অফিস সহকারী আবু হানিফ, ফিল্ড অফিসার বাবু রাম সরকার, সাইফুল ইসলাম ও ফাতেমা আক্তার।

জানা যায়, গত বছরের সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম, দূর্নীতির তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। যার সদুত্তর পারেননি উপজেলা মৎস্য কর্মকর্তারা। সেই জন্য এবারের গনমাধ্যম ব্যাক্তিদের সাথে সংবাদ সম্মেলনে যাতে এ পরিস্থিতিতে না পরতে হয় তাই কোনো সাংবাদিককে অবগত না করেই তাদের অফিসের কর্মকর্তাদের নিয়ে করেছেন এ সংবাদ সম্মেলন। এ ছাড়াও সংবাদ সম্মেলনের নামে সরকারী টাকা আত্মসাৎ করার জন্যই সংবাকর্মী বিহীন এ সভা করেছেন মৎস কর্মকর্তা।

এ ব্যাপারে উপজেলা কর্মকর্তা মুমিনুল হক জানান, সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকদের জানানো হয়েছে। কেউ আসেনি বিধায় তাদের ছাড়াই সংবাদ সম্মেলন শেষ করতে হয়েছে।

Disqus Comments